সমাজসেবক
ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জাতীয় সমাজ কল্যাণ
কাউন্সিলের নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন চট্টগ্রাম মা ও শিশু
হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের
প্রতিষ্ঠাতা ট্রেজারার, চট্টগ্রাম শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-৩ এর
সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি ৪
বাংলাদেশের ডিষ্ট্রিক্ট সেক্রেটারী। এছাড়া তিনি চট্টগ্রাম ডায়াবেটিক
হাসপাতাল, চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে
জড়িত। সৈয়দ মোরশেদ হোসেনকে তার সমাজ কর্মের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয়
সমাজ কল্যাণ পরিষদের সদস্য মনোনীত করা হয়েছে।
0 comments:
Post a Comment