চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের হেলথ ক্যাম্প

প্রেসিডেন্সি লায়ন্স ক্লাব এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যৌথ উদ্যোগে হেলথ ক্যাম্প রাউজান উপজেলার নদিমপুর ইউনুছ আলমাছ স্কুলে গত ২০ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন কেবিনেট ট্রেজারার সামসুদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, জোন চেয়ারম্যান লায়ন আশরাফুল আলম আরজু গভর্নরস এডভাইজার মোহাম্মদ আলী চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন ডা. মোহাম্মদ সানা উল্লাহ, খায়েজ আহমেদ ভূঁইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাওয়ার্দী সিকদার, মোকতার আলম প্রমুখ।
হেলথ ক্যাম্পে ৪৫৭ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ৯ জন চিকিৎসক এ স্বাস্থ্যসেবা প্রদান করেন।
Share on Google Plus

About dainik saikat xyz

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment