প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের উদ্যোগে ‘উৎকর্ষতার জন্যই শিক্ষা’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সি এর উদ্যোগে “উৎকর্ষতার জন্যই শিক্ষা” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি৪ বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন জাফর উল্যাহ এম.জে.এফ, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন হাকিম আলী এবং ক্লাব সেক্রেটারী অধ্যক্ষ ড. মো. সানাউল্যাহ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন লায়ন সৈয়দ মোরশেদ হোসেন এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সবুজ শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের রিপোর্টার আবু মোশারফ রাসেল, বিতর্ক সংগঠক ম. মাহমুদুর রহমান শাওন।
‘উৎকর্ষতার জন্যই শিক্ষা’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পক্ষে মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর সাবরিনা হক চৌধুরী, তাসমিনা সুলতানা ময়ূরী ও দলনেতা মেহেদী হাসান ফারুখ আর বিপক্ষে ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের জয়শ্রী মারমা, শাহরিয়ার তামিম ও দলনেতা উম্মে হাবিবা ইরিন।
প্রতিযোগিতায় বিপক্ষ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন জয়শ্রী মারমা। পরে বিতর্কে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কাছে পুরস্কার বিতরণ করা হয়।
Share on Google Plus

About dainik saikat xyz

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment