
৭ ফেব্রুয়ারী ২০১৫ রোজ শনিবার বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতার উদ্যোগে মমতার প্রাক্তন সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্ম্দ কিবরিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল হালিশহরস্থ পোর্ট কানেকটিং রোডের “প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারে” অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের সম্মানিত ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন এম জে এফ, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার সরফরাজ খান চৌধুরী । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ারা আলম , লায়ন মোহাম্মদ আলী চৌধুরী , লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন, ডাঃমোহাম্মদ সাদেক, অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুশরাত জাহান, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, মরহুম আলহাজ্ব মোহাম্ম্দ কিবরিয়ার ছেলে মুহাম্মদ হাছান । উক্ত সভায় সভাপতিত্ব করেন মমতার সভাপতি লায়ন বদিউজ্জামান খান, এতে আরো উপস্থিত ছিলেন মমতার উপদেষ্ঠা পরিষদের সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাবিহা নাহার বেগম এম পি, মমতার প্রাক্তন সভাপতি সাদ উল্লাহ চিশতি, মমতার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম যোসেফ, মমতার কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেন, লায়ন হারুন ইউসুফ, মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, মমতার উপ-প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ লতিফ, মমতার পরিচালক অর্থ মুহাম্মদ শাহরিয়ার, আবদুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সভা পরিচালনা করেন মমতার পরিচালক সমন্বয় স্বপ্লা তালুকদার। সভা শেষে মরহুম আলহাজ্ব মোহাম্ম্দ কিবরিয়ার রুহের মাহফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ফরিদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক বলেন -সমাজ সেবায় আলোকিত ব্যক্তিত্ব লায়ন আলহাজ্ব মোহাম্মদ কিবরিয়ার অবদান চির ভাস্কর হয়ে থাকবে। সমাজে আলোকিত মানুষ গড়ার জন্য যার কার্যক্রম ছিল বরাবরই ইর্ষনীয় । তার অকাল ইন্তেকালে জাতি একজন দায়িত্বশীল সুনাগরিককে হারাল
0 comments:
Post a Comment