সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫- বি-৪ বাংলাদেশ গভর্নর লায়ন শাহ্ আলম বাবুল (পি এম জে এফ) বলেন, সরকারের পাশাপাশি আমরা লায়ন্স ক্লাবের মাধ্যমে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই। তিনি চক্ষু চিকিৎসার জন্য শ্রমিকদের বিনামূল্যে অপারেশনসহ সকল সেবা লায়ন্স ক্লাব থেকে প্রদান করার ঘোষণা দেন। তিনি শ্রমিকদের এ সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মেরন সান এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যৌথ সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র উদ্যোগে গত ১৭ অক্টোবর সোমবার মাদারবাড়ী বালুরমাঠে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পরিবহন শ্রমিকদের “চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প” পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র সভাপতি ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কাউন্সিলর গোলাম মো. জোবায়ের।
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মেরন সান এর সভাপতি লায়ন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানা উল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির সভাপতি লায়ন আবদুল আলিম লোহানী প্রমুখ।
Share on Google Plus

About dainik saikat xyz

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment