চক্ষু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে সমাজ কল্যাণ পরিষদের অনুদান

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে
অনুদান দিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ
চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে আড়াই লাখ টাকা অনুদান দিয়েছেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। গতকাল ৩০ অক্টোবর সকালে হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের এ চেক তুলে দেয়া হয়।
হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে এই অনুদানের চেক তুলে দেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন। এ সময় হাসপাতালের সহকারী ম্যানেজার (এডমিন) মো. রোকনুন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানিয়ে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, গরীব রোগীদের চক্ষু চিকিৎসার মাধ্যমে তাদের অন্ধত্ব নিবারণ করা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এ হাসপাতালটি যাত্রা শুরু হয়। প্রতি বছর বহির্বিভাগ ও জরুরী বিভাগ থেকে লক্ষ লক্ষ রোগীকে সেবা দিচ্ছে হাসপাতালটির দক্ষ চিকিৎসকরা। এসব রোগীদের কল্যাণে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূূমিকা রাখবে। তিনি রোগীদের কল্যাণে এভাবে সকলের অংশগ্রহন কামনা করেন।
Share on Google Plus

About dainik saikat xyz

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment